বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সৌদি আরব যাওয়া যাবে ভ্রমণ ভিসায়। কালের খবর

সৌদি আরব যাওয়া যাবে ভ্রমণ ভিসায়। কালের খবর

কালের খবর ডেস্ক :
রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবে সীমিতভাবে বাসাবাড়িতে কাজের লোকের ভিসা, ব্যবসায়িক ভ্রমণের ভিসা এবং মুসলিম তীর্থযাত্রীদের বিশেষ ভিসা দেওয়া হতো যারা শুধু দেশটির পবিত্র এলাকা ঘুরতে পারত।

এখন থেকে দেশটিতে বিদেশি পর্যটকদের দেশে অনুষ্ঠিত খেলা, কনসার্ট ও অন্যান্য আয়োজনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিতে ইলেকট্রনিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে নুতন এই ভিসা পদ্ধতির অনুমোদন দেয়া হয়।

এর আগে দেশটিতে গত ৪০ বছর ধরে নিষিদ্ধ থাকা সিনেমা ও সংগীতানুষ্ঠান আয়োজেনের অনুমোদন দেয়া হয়েছে। তাছাড়া পশ্চিমা পপ তারকাদের দেশটিতে পারফর্ম করা ও আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের অনুমোদনও দিয়েছেন তিনি।

দেশটির সংবাদ মাধ্যম জানায়, বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি তাদের অর্থনীতিকে বহুমুখী করাসহ বিধিনিষেধের পরিবর্তন এনে সমাজকে উন্মুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে। আগে পর্যটকদের ব্যাপার রক্ষণশীল ছিল সৌদি আরব।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দূতাবাস ও কনসল্যুটের অনুরোধ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাবেন আবেদনকারী। তবে কবে থেকে এই ভিসা সুবিধা দেয়া শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।

তবে সালমানের সমালোচনা কিংবা বিরোধিতা করায় অনেকেই আটক হয়েছেন। সাংবাদিক জামাল খাশোগি হত্যা এবং ইয়েমেনের যুদ্ধে অগ্রণী ভূমিকা থাকার অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com