শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী:দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
মানুষের কল্যাণই আমার কাছে গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী। কালের খবর

মানুষের কল্যাণই আমার কাছে গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :
প্রধানমন্ত্রীত্ব নয়, জাতির পিতার কন্যা হিসেবেই গর্ব অনুভব করেন বলে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ পদটাকে কিভাবে উপভোগ করবো সেই চিন্তা আমি করি না, মানুষের কল্যাণে নিজেকে কতটুকু নিয়োজিত করতে পারলাম সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের মেয়াদেও শেষ কর্মদিবসে কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।

আবেগাপ্লুত কণ্ঠে শেখ হাসিনা বলেন, আমি কিন্তু নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করি না। আমি হচ্ছি বাবার কন্যা ‘ফাদারস ডটার। ’ সন্তান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করি। আমি জাতির পিতার কন্যা।

তিনি বলেন, আমি আপনাদের কাছে এটুকুই চাইবো আপনারা সবসময় আমাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা হিসেবেই আপনাদের একান্ত আপনজন হিসেবে দেখবেন। সেটাই আমি চাই। সেটাইতেই আমি গর্বিত বোধ করি। প্রধানমন্ত্রী হিসেবে নয়।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীত্ব, এটা একটা দায়িত্ব পেয়েছি।

কাজ করার সুযোগ পাই এর মাধ্যমে। দেশের কল্যাণ করার একটা সুযোগ পাই। সেটাই আমার কাছে বড়।
সরকারি কর্মচারীদের তাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে শেখ হাসিনা বলেন, আমি থাকি বা থাকি, আপনাদের কাছে আবেদন এটাই থাকবে আপনারা কিন্তু আপনাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন, কারণ আপনারা সরকারি কর্মচারী।

তিনি বলেন, আপনাদের বেতন-ভাতা কিন্তু বাংলাদেশের ওই সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতেই হয়। কাজেই তাদের সেবা করা, তাদের কল্যাণ করা, এটাও আপনাদেরই দায়িত্ব।

সরকারের ধারাবাহিকতা বজায় থাকার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ১০ বছর একটানা থাকায় অনেক কাজ করে যেতে পেরেছি। এখনও বহুকাজ বাকি। সেটাও নির্ভর করে বাংলাদশের জনগণের ওপর ৩০ তারিথে যদি তারা ভোট দেয় তাহলে আবার আসতে পারবো এবং কাজগুলোকে শেষ করতে পারবো।

তিনি বলেন, আর তা নইলে মানুষের ভাগ্য মানুষ বেছে নেবে। এখানে আমার কোনো ক্ষোভ বা দুঃখ নেই। কেননা আমার নিজের জীবনে চাওয়া- পাওয়ার কিছু নেই,’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক বেগম নাসরিন আফরোজ, প্রেস সচিব ইহসানুল করিম, এসএসএফ’র মহাপরিচালক মেজর জেনারেল মুজিবুর রহমান, প্রটোকল অফিসার খুরশীদ আলম, সহকারী পরিচালক মো. মকবুল হোসেন, একান্ত সচিব (২) বক্তব্য রাখেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com