শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
এদেশের মানুষ এক নাগাড়ে আর তাদের ক্ষমতায় দেখতে চায় না : মির্জা ফখরুল। কালের খবর

এদেশের মানুষ এক নাগাড়ে আর তাদের ক্ষমতায় দেখতে চায় না : মির্জা ফখরুল। কালের খবর

বগুড়া প্রতিনিধি, কালের খবর :
আগামী ত্রিশ তারিখ নির্ধারণ হবে আমরা স্বাধীন থাকবো কি-না। জাতির ঘাড়ের ওপর জগদ্দল পাথর চেপে আছে। ভোটযুদ্ধের মাধ্যমে এই পাথর সরাতে হবে’। জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বগুড়ায় কর্মী সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা বুঝে গেছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের পরাজয় হবে। তাছাড়া এদেশের মানুষ এক নাগাড়ে আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। তাই পেটোয়ারা দিশাহারা হয়ে ড. কামাল ও আমার ওপরসহ সারা দেশে হামলা শুরু করেছে। কিন্তু হামলা যতই হোক আমরা নির্বাচন থেকে সরবো না।

আমরা নির্বাচনে থাকবো। তাই ছোটখাটো সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। ভোটের দিন সকালে নিজে ভোট দেবেন এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে ধানের শীষে ভোট দিতে সহায়তা করবেন। সারাদিন ভোটকেন্দ্র পাহারা দেবেন। ফলাফল না নিয়ে বাড়ি যাবেন না। কেউ যেন ভোট চুরি করতে না পারে। জনগণের ভোট রক্ষা হলে বিজয় আমাদের নিশ্চিত। অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। এ সময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল তার বক্তব্যের শুরুতে বলেন, আমি কোনো প্রার্থী নই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধি। তিনি বলেন, শুধু প্রার্থীদের ওপর হামলা নয়, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল, আ স ম রবসহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতার ওপর হামলা করেছে আওয়ামী লীগ। রব সাহেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মির্জা ফখরুল বলেন, সংলাপে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন তফসিল ঘোষণার পর কেউ গ্রেপ্তার হবে না। কিন্তু আজ সারা দেশে গণগ্রেপ্তার চলছে। এজন্য একদিন জবাবদিহি করতে হবে। তিনি বলেন, সরকারের ইশারায় নির্বাচন কমিশন চলছে। তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। আমরা হামলার অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এর জবাবও দিতে হবে। মির্জা ফখরুল বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তার নির্বাচনী বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা ও গণসংযোগ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com