বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কারো প্রচারে বাধা দেবেন না, সবাই সহনশীল হোন : সিইসি। কালের খবর

কারো প্রচারে বাধা দেবেন না, সবাই সহনশীল হোন : সিইসি। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও গাড়িবহরে হামলার ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত। তিনি বলেন, নির্বাচনের চেয়ে মানুষের জীবন মূল্যবান।

তাই ভোটের প্রচারে এই সহিংসতা ও জীবনহানি কাম্য হতে পারে না। এ সময় প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সেজন্য লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নির্বাচনী নির্দেশনামূলক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও প্রাণহানীর ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে সিইসি বলেন, একাদশ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।

সিইসি বলেন, কারো প্রচারে বাধা দেবেন না। সবাই সহনশীল হোন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com