বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
উদ্বোধনের অপেক্ষায় মাদারীপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল। কালের খবর

উদ্বোধনের অপেক্ষায় মাদারীপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর  :
মাদারীপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ২৫০ শয্যার আধুনিক হাসপাতালের নির্মাণ কাজ গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের অধীনে এখন শেষ পর্যায়ে আছে। হাসপাতালটি উদ্বোধন হলে মাদারীপুর জেলার ২০ লাখ মানুষসহ উন্নত চিকিৎসা সেবা পাবে। স্থানীয়দের দাবি প্রয়োজনীয় দক্ষ লোকবল নিয়োগ দিয়ে দ্রুত হাসপাতালটি খুলে দেওয়া হোক। মাদারীপুর গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৮তলা ফাউন্ডেশনের ৬ তলা ভবনের মাদারীপুর সদর হাসপাতালটি ৩২ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়। চলতি বছরের মাঝামাঝিতেই ভবনের নির্মাণকাজ শেষ হলে বর্তমানে চলছে সিটি স্ক্যান, এক্স-রে, অপারেশন থিয়েটারের মেশিন ও কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি চালু হলে মাদারীপুর জেলার সরকারি চিকিৎসা সেবার চিত্র বদলে যাবে।
মুক্তিযুদ্ধের খলিল বাহিনীর প্রধান বীরমুক্তিযোদ্ধ খলিলুর রহমান খান বলেন, আমাদের মাদারীপুর এত উন্নতমানের একটি হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই হাসপাতালটি চালু হলে পুরো মাদারীপুরের চিকিৎসা সেবার মুখটাই বদলে যাবে। তখন আর চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটে যাওয়া লাগবে না। মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ বলেন, ‘এখানে খুবই উন্নত মানের মেশিন আনা হয়েছে। যদি দক্ষ জনবল নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা করানো যায়; তাহলে মাদারীপুরের ২০ লাখ মানুষ উন্নত মানের চিকিৎসা সেবা পাবে। আমরা দাবি করছি, এই হাসপাতালটিকে ঘিরে এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হোক। তাহলে মাদারীপুর ও শরীয়তপুর জেলার মানুষেরা সুচিকিৎসা পাবে।
শরীয়তপুর জেলার বাসিন্দা আবুল হোসেন বলেন, আমাদের খুবই কাছের জেলা মাদারীপুরের মতো উন্নত মানের কোন হাসপাতাল শরীয়তপুরে নেই। তাই আমরাও যতদিন পর্যন্ত শরীয়তপুরে ভাল মানের হাসপাতাল স্থাপন না হবে; ততোদিন মাদারীপুরেই গিয়েই চিকিৎসা করাতে পারবো।
মাদারীপুর সিভিল সার্জন মো. ফরিদ হোসেন মিয়া বলেন, খুব শীঘ্রই নতুন এই হাসপাতালটি চালু করার চিন্তা ভাবনা রয়েছে। হাসপাতালটি চালু হলে, একটি মেডিকেল কলেজে যে ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায়; এখানেই সেই মানের সেবা পাওয়া যাবে।

প্রতি মুহুর্তের খবর পেতে আমাদের পেজে লাইক দিন

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com