শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
পাবনায় মাটির নিচে থেকে জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার। কালের খবর

পাবনায় মাটির নিচে থেকে জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার। কালের খবর

পাবনা থেকে মো.নাজমুল হক, কালের খবর : পাবনা সদর উপজেলাধীন আতাইকুলা থানার দুবলিয়া গ্রামের নিখোঁজের তিনদিন পরে স্কুল ছাত্র অনির (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল দশটার দিকে মাটিতে পুঁতে রাখা লাশটি উদ্ধার করা হয়।

নিহত আশিক মাহমুদ অনি দুবলিয়া গ্রামের ব্যবসায়ী রবিউল প্রামাণিকের ছেলে। সে বছর ধরে উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি পরীক্ষা দিয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন অনির দুই সহপাঠী কে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে।

নিহত অনির মামাতো ভাই পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি শাওন রেজা খান জানান, গত সোমবার সন্ধ্যায় অনি তার বাবা ট্রেনের দোকানে গেলে। অনির বাবা রবিউল প্রামানিক তাকে বাড়ি যেতে বলে।

সে দোকান থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরদিন ২৭ শে নভেম্বর আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা রবিউল  প্রামানিক।

পরে পুলিশ গিয়ে ওই বাগান খুরে মাটির নিচ থেকে অনির লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস বলেন, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর হত্যাকারীরা তাকে মাটির নিচে পুঁতে রেখেছিলো।

তবে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে। আশা করছি দ্রুত হত্যা রহস্য উদঘাটন হবে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে অনির দুই সহপাঠী কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে, নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নাম পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com