শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
নাটোরের জেলা প্রশাসক গোলামুর রহমানের বিরুদ্ধে নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির অভিযোগ। কালের খবর

নাটোরের জেলা প্রশাসক গোলামুর রহমানের বিরুদ্ধে নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির অভিযোগ। কালের খবর

কালের খবর ডেস্ক : নাটোরের জেলা প্রশাসক গোলামুর রহমানের বিরুদ্ধে এক নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।

এর প্রতিকার চেয়ে গত ২৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিযোগ করেন ওই নারী ম্যাজিস্ট্রেট।

গত ২ নভেম্বর ওই নারী ম্যাজিস্ট্রেট নাটোর থেকে বদলি হয়ে চলে যাওয়ায় যৌন হয়রানির অভিযোগের বিষয়টি গোপন ছিল। গতকাল বৃহস্পতিবার ওই নারী ম্যাজিস্ট্রেটের অভিযোগপত্রটি স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীদের হাতে এসে পৌঁছায়।

অভিযোগপত্রে ওই নারী ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন গোলামুর রহমান। তিনি যোগদানের পর প্রথমে ওই নারী ম্যাজিস্ট্রেককে সাধারণ শাখা ও ট্রেজারি শাখা থেকে সংস্থাপন শাখায় বদলি করেন।

পরে জেলা প্রশাসক সংস্থাপন শাখায় রক্ষিত সব কর্মকর্তার ব্যক্তিগত নথি নিয়ে তার সঙ্গে ওই নারীকে একান্তে বসে কথা বলতে বলেন। এমনকি রাতে বাংলো (যেখানে ডিসি একা থাকেন) অথবা সার্কিট হাউসে আসতে বলেন।

তবে নারী ম্যাজিস্ট্রেট তার এ প্রস্তাব ফিরে দেন। পরে ডিসি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই নারীর ম্যাসেঞ্জার ও মুঠোফোনে কু-প্রস্তাব দেন। এ ছাড়া মাঝে-মধ্যে কাজের কথা বলে গভীর রাতে কল দিয়ে আপত্তিকর কথা বলেন ডিসি।

নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে নাটোরের ডিসি গোলামুর রহমান জানান, ফেসবুক আইডি হ্যাকড করে কেউ এ কাজ করতে পারে।

ফেসবুক আইডি হ্যাকড হওয়ার পর কেন আইনি ব্যবস্থা নেননি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি ডিসি।

এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন নাটোরের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com