বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। কালের খবর

পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। কালের খবর

পাবনা থেকে মো.নাজমুল হক,কালের খবর : পাবনার ঈশ্বরদী উপজেলায় ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৪২) কে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার পাকশী সিবিল হাট তালতলা মোর থেকে তাকে আটক করে পাকশী ফাঁড়ি পুলিশ।

আটক সাইফুল ইসলাম- ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (বেপজার) আবদার শাখার এলএমএসএস পদের কর্মচারী এবং বগুড়ার গাবতলী উপজেলার উনুরখী বাঘইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেপজার কর্মচারী সাইফুল ইসলাম ঈশ্বরদী ইপিজেডের ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের নিকট ইয়াবা বিক্রি করে আসছিল।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার পিছু নিয়ে পাকশীর সিভিল হাট তালতলা মোর থেকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে।
এ সময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা জব্দ করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহা উদ্দিন ফারুকী বলেন, আটক সাইফুল দীর্ঘদিন ধরেই বেপহজার অধীনে ঈশ্বরদী ইপিজেডে চাকরির পাশাপাশি ইয়াবা ব্যবসা করে আসছিল।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com