রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহজাহান মিয়া সম্পাদক তারেক। কালের খবর

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহজাহান মিয়া সম্পাদক তারেক। কালের খবর

ব্যুরো অফিস নরসিংদী, কালের খবর :
নরসিংদী জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন তারেক মোহাম্মদ লুৎফর রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে রাত ৯ টায় এ ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে শাহজাহান মিয়া পান ২১৫ ভোট। আর ১৯৫ ভোট পান তারেক মোহাম্মদ লুৎফর রহমান।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ফজলুল হক পেয়েছেন ১৬৯ ভোট, সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার আতাউর রহমান পেয়েছেন ১৯১ ভোট।

সমিতির অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মো. আলমগীর হোসেন ১৭১ ভোট, একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কাশেম পেয়েছেন ১৬৪ ভোট, সহ-সম্পাদক মোজাম্মেল হক মোস্তাক পেয়েছেন ২৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহবুবুর রহমান ১৪৫ ভোট, কোষাধ্যক্ষ পদে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পারভীন আক্তার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বশির উদ্দিন পেয়েছেন ১৩৬ ভোট, সহসম্পাদক (লাইব্রেরি) পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হন সালাহউদ্দিন খন্দকার সোহেল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূর মোহাম্মদ খান স্মরণ পেয়েছেন ১৪৮ ভোট, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবদুল আজিজ মিয়া ২২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ মোহাম্মদ নুরুল্লাহ পেয়েছেন ১৫৮ ভোট।

এছাড়া সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আয়েশা আক্তার চম্পা, সবিতা রায়, মাসুদ মিয়া, শেখ শাকিল।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা আইনজীবি সমিতির ২০১৯ নির্বাচনে মোট ১১ জন নির্বাচিত হয়। যার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯ জন প্রার্থী। এরমধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৩৯৬ টি। এর মধ্যে ৩৯২টি ভোট জমা পড়ে। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক পিপি আবদুল হান্নান ভূঁইয়া।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com