শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের বোর্ডে আছেন তারেক রহমানও। কালের খবর

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের বোর্ডে আছেন তারেক রহমানও। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের বোর্ডে আছেন তারেক রহমানও। তিনি স্কাইপের মাধ্যমে যোগ দিয়েছেন এই প্র্রক্রিয়ায়।

রবিবার সকাল ৯টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের এই সাক্ষাৎকার।

আগামী ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে বিএনপি ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চার হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। চার হাজার ২৩টি ফরম বেচার পর এত বেশি প্রার্থীকে আলাদা ডেকে কথা বলা সম্ভব নয় জানিয়ে সাক্ষাৎকার নেয়নি আওয়ামী লীগ। যারা ফরম পূরণ করেছেন তাদেরকে গণভবনে ডেকে নিয়ে কেবল নির্দেশনা দেয়া হয়েছে।

তবে বিএনপি আসনভিত্তিক সাক্ষাৎকার নেয়ার ঘোষণা আগেই দিয়েছিল। পঞ্চগড়-১ আসনের মনোনয়নপ্রত্যাশীদেরকে ডেকে শুরু হয় এই প্রক্রিয়া। প্রথমদিন রংপুর ও রাজশাহী বিভাগের নেতাদেরকে ডাকা হয়েছে।

সাধারণত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মননোয়ন বোর্ডে সভাপতিত্ব করেন। তবে তিনি কারাগারে থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দায়িত্ব পালন করছেন। আরও আছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

তারেক রহমান স্কাইপে যুক্ত হয়ে কীভাবে ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে মনোনয়ন প্রত্যাশীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় তার বক্তব্য প্রকাশ করা সম্ভব নয়।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে পরের বছর প্যারোলে মুক্তি পেয়ে তারেক চিকিৎসার জন্য যান যুক্তরাষ্ট্রে। কিন্তু এরপর আর দেশে ফেরেননি।

দুর্নীতির দুই মামলায় মোট ১৭ বছরের কারাদণ্ড এবং ২২ কোটি টাকা জরিমানা হয়েছে তারা। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তিনি পেয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে বেগম খালেদা জিয়া কারাগারে গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তারেক।

সাক্ষাৎকার গ্রহণে আরও আছেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com