বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রধানমন্ত্রীর পক্ষে দুই আসনের মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের। কালের খবর

প্রধানমন্ত্রীর পক্ষে দুই আসনের মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুটি আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার সকাল শোয়া ১০টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কেনেন ওবায়দুল কাদের। তবে কোন কোন আসনের জন্য এগুলো সংগ্রহ করা হয়েছে তা জানা যায়নি।

প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ওবায়দুল কাদের।

তবে কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী রবিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তাতে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com