সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান। কালের খবর

মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান। কালের খবর

বিশেষ সংবাদদাতা, কালের খবর :
রাজধানীর মিরপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। বুধবার দলিল রেজিস্ট্রি করার সময় সরকার নির্ধারিত ফি অপেক্ষ অতিরিক্ত অর্থ, দলিল উত্তোলনে ঘুষ নেয়া হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদের নির্দেশে অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ। তার সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামসহ ছয় সদস্যের একটি টিম।
অভিযানকালে সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন দুদক টিমের সদস্যরা। তাদের সমস্যাগুলো দুদক টিম মনোযোগ সহকারে শুনে তা তৎক্ষণাৎ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে পরামর্শ প্রদান করেন।

অভিযানকালে চার বহিরাগত দালালকে চিহ্নিত করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সাব-রেজিস্ট্রারকে দুদক টিম নির্দেশনা প্রদান করে। এছাড়া দলিল লেখকের সহকারী পরিচয় দানকারী কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ করেন, দলিল রেজিস্ট্রেশনে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণ সম্পূর্ণ অনৈতিক এবং অনাকাঙ্ক্ষিত। এ জাতীয় অপরাধ দমনে কমিশন শূন্য সহিষ্ণুতার নীতি অবলম্বন করেছে। এ জাতীয় অভিযান ক্রমাগত তীব্র করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com