বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগে ‘পাঠাও’-কে লিগ্যাল নোটিশ। কালের খবর

ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগে ‘পাঠাও’-কে লিগ্যাল নোটিশ। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর  :
ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ এনে অ্যাপস ভিত্তিক মোটরবাইক ও গাড়ি রাইড সার্ভিস প্রদানকারী কোম্পানি ‘পাঠাও’-কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মো: আফজাল হোসেনের পে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম গতকাল নোটিশটি পাঠিয়েছেন। পাঠাও লিমিটেড, পাঠাওর প্রধান নির্বাহী এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা বরাবর এ নোটিশ পাঠানো হয়। নোটিশে পাঠাও সার্ভিসের ভাড়া কিভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তা কোন আইন বলে, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। নোটিশে বলা হয়, আফজাল হোসেন পাঠাওর বাইক সার্ভিসে যাতায়াতের জন্য বাংলামটর থেকে গন্তব্যস্থল শেওড়াপাড়া নির্ধারণ করলে ডিসকাউন্ট ব্যতীত ভাড়া ১০৫ টাকা প্রদর্শন করে। এটি কনফার্ম করে গন্তব্যস্থলে যাওয়ার পর ১৭৩ টাকা দাবি করেন চালক। যাত্রীকে বাধ্য হয়ে তা পরিশোধ করতে হয়। কিছুদিন পরে ফের এ রকম ঘটনা ঘটে। এবার ১২১ টাকা কনফার্ম করে রোকেয়া সরণি থেকে বীর উত্তম সিআর দত্ত সড়কে পৌঁছার পর চালক ১৪৯ টাকা দাবি করেন।
পাঠাও লিমিটেড নিয়মিতভাবে তাদের চালকদের দিয়ে যাত্রীদের এ ধরনের কৌশলে হেনস্তা করে তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ নোটিশে বলা হয়, নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে যথাযথ তিপূরণ প্রদান করবেন। চালকদের অন্যায় দাবির বিষয়ে পদপে নিতে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া পাঠাও সার্ভিসের ভাড়া কিভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তা কোন আইন বলে, সেটিও সুস্পষ্টভাবে জানানোর অনুরোধ করা হয়েছে নোটিশে। নির্ধারিত সময়ের নোটিশের জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com