রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
এসএসসি ফরম পূরণে বাড়তি অর্থ নিলে কঠোর ব্যবস্থা নেবে দুদক। কালের খবর

এসএসসি ফরম পূরণে বাড়তি অর্থ নিলে কঠোর ব্যবস্থা নেবে দুদক। কালের খবর

কালের খবর প্রতিবেদক  :: এসএসসি পরীক্ষায় ফরম পূরণে সরকার কর্তৃক নির্ধারিত ফির বাড়তি অর্থ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য শিক্ষার্থী ও অভিবাবকদের দুদকের হটলাইন (১০৬)-এ জানাতে অনুরোধ করেছে সংস্থাটি। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ রয়েছে।
দুদকের উপ-পরিচালক (গণমাধ্যম) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, রাজধানীর একটি বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে কমিশন একটি অভিযান পরিচালনা করে। এর পর থেকেই বেশ কিছু অভিযোগ এসেছে দুদকে।
তিনি বলেন, এসব অভিযোগ এরইমধ্যে গোপনে তদন্ত শুরু করেছে দুদক। কিছু ক্ষেত্রে দেখা গেছে, বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত অতিরিক্ত অর্থ নিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) ফেল করা ছাত্র-ছাত্রীদের থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
তিনি জানান, এ বিষয়ে কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬-এ সবাইকে অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com