বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
৮ নভেম্বর তফসিল ঘোষণা। কালের খবর

৮ নভেম্বর তফসিল ঘোষণা। কালের খবর

কালের খবর প্রতিবেদক :
আগামী ৮ নভেম্বর (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণের সময় তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

রবিবার সন্ধ্যা ৭টা ২ মিনিটে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

তিনি বলেন, আজকের কমিশন সভায় আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন কোনো এক সময় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, তফসিলের পর ৪৫দিনের কাছাকাছি সময়ে ভোটগ্রহণ করা হবে।

৪৫ দিন হিসাব করলে দেখা যায়, ২২ ডিসেম্বর হয়। এদিন শনিবার, ২১ ডিসেম্বর শুক্রবার, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার। এদিকে ১৭ ডিসেম্বর সোমবার, ১৮ ডিসেম্বর মঙ্গলবার ও ১৯ ডিসেম্বর বুধবার। আর ২৩ ডিসেম্বর ৪৬তম দিন হয়, এদিন রবিবার হয়।

এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছিলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

তবে জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপ শেষে তফসিল দেওয়ার দাবি জানায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com