বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
নবীনগরে জাতীয় পার্টির বিশাল জনসভা। কালের খবর

নবীনগরে জাতীয় পার্টির বিশাল জনসভা। কালের খবর

নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর :

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার সরকারী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে জাতীয় পার্টির জনসভা
একদল বলছে নির্বাচন হবে,আরেক দল বলছে আন্দোলন হবে, এই ঠেলাঠেলির মধ্যে আমরা নেই, আমরা দেশের শান্তি চাই, জাপার শাসন আমলে জনগণ শান্তিতে ছিল, এখন শান্তির জন্য জাতীয় পার্টির বিকল্প নেই, যে কোন মুহূর্তে নির্বাচনের জন্য জাপা প্রস্তুত, ৩শ আসনেই নির্বাচন করবো একথা গুলো বললেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
নবীনগর সরকারি হাইস্কুল মাঠে রবিবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জাপার শাসনামলে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, সুষ্ঠ অবাধ নিরক্ষেপ নির্বাচন হলে জাপা আবারো ক্ষমতায় যাবে, এসময় জাপা’র মনোনীত প্রার্থী কাজী মামুনূর রশিদের নাম ঘোষনা করে তাকে জয়যুক্ত করার আহবান জানান।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও চেয়ারম্যান এরশাদের উপদেষ্টা কাজী মো. মামুনূর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের এমপি, মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী, জেলা জাপার আহবায়ক জিয়াউল হক মৃধা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী সুনিল শুভ রায়, মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,উপজেলা জাপার সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com