রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
নবীনগরে জঙ্গী ও মাদকের বিরুদ্ধে ওপেন হাউজ ডে :–এসপি আনোয়ার হোসেন খান। কালের খবর

নবীনগরে জঙ্গী ও মাদকের বিরুদ্ধে ওপেন হাউজ ডে :–এসপি আনোয়ার হোসেন খান। কালের খবর

নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর  : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানা প্রশাসনের উদ্যোগে রবিবার(২১/১০) দুপুরে থানা কমপ্লেক্সে জঙ্গী ও মাদকের বিরুদ্ধে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। ওসি আসলাম সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান পিপিএম বলেন, মানুষ মানুুষের জন্য, আশেপাশের লোকজনের বিপদে এগিয়ে আসা এবং পাশের কোন বাড়িতে জঙ্গী বা মাদকের কোন তথ্য পেলে তা পুলিশকে খবর দিয়ে সহযোগিতা করলেই সমাজে আমরা সকলেই ভালো থাকবো। অন্যথায় কিছু দুষ্কৃতিকারী আমাদের মাঝে সম্প্রীতি নষ্ট করবে। তাই জনগনের সহযোগিতা ছাড়া সমাজে সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে না। তবে রাষ্ট্রের উর্ধ্বে আমরা কেউ নই। অন্যায়, অপরাধ হতেই পারে, সেজন্য রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে। একটা অন্যায় বা অপরাধের জন্য আমরা যেন আরেকটি অন্যায় বা অপরাধ না করি সেদিকে সকলেই সতর্ক থাকা বাঞ্চনীয়। পরে তিনি নবীনগরে সকল বিষয়ে সম্প্রীতি বজায় রাখার জন্য সম্মানীত আলেম- ওলামাগন ও হিন্দু সম্প্রদায় সহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
ইন্সপেক্টর (তদন্ত) রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আলেম- ওলামাগন ও হিন্দু সম্প্রদায় সহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com