রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
শালিখায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে হত্যার হুমকি। কালের খবর

শালিখায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে হত্যার হুমকি। কালের খবর

শালিখা (মাগুরা) প্রতিনিধি, কালের খবর : চুরির ঘটনাকে কেন্দ্র করে মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী জরিনা খাতুন (৬০) নামের এক মহিলা ও তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী জরিনা খাতুন জানান, উপজেলার ৫নং শালিখা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আকরাম মোল্লা, বাবা সাহেদ মোল্লা ও হাজরাহাটি গ্রামের মশিয়ার রহমানের ছেলে সবুজ হোসেন মিলে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় একের পর এক আমাকে ও আমার ছেলে আব্বাস উদ্দীনকে হত্যার অব্যাহত হুমকি দিয়ে চলেছে। হুমকির প্রেক্ষিতে নিরাপত্তাহীনতায় আছি আমি ও আমার ছেলেসহ পরিবারের লোকজন। তিনি আরো জানান, গত রমজানের ঈদের সময় টেকের বাজার হাজরাহাটি এলাকায় অবস্থিত আমার ছেলে ডা. আব্বাস উদ্দীনের মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার থেকে আনুমানিক রাত ১০টার পর আকরাম মেম্বার ও সবুজ হোসেন দুজনে মিলে প্রশান্ত ড্রাইভারের মাইক্রো করে আলট্রাসনোগ্রাম মেশিন চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি টের পেয়ে আকরাম ও সবুজের কাছে জানতে চাওয়ার পর থেকেই তারা নানা ভয়ভীতি দেখিয়ে বলে ঘটনাটি কাউকে বললে তোকে এবং তোর ছেলেকে জানে মেরে ফেলব বলে আরো আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় আমাকে ও আমার ছেলেকে খুন করে ফেলবে মর্মে অব্যাহত হুমকি দিয়ে চলেছে। আমার ছেলে ডা. মো. আব্বাস উদ্দীন শালিখা হাসপাতালের একজন মেডিকেল অফিসার। এ ব্যাপারে ডা. আব্বাস উদ্দীনের সাথে আলাপকালে তিনি বলেন, আমার ডায়াগনস্টিক সেন্টার থেকে জখন আলট্রাসনো মেশিন চুরি হয় তখন আমি ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ে ছিলাম। ছয় মাসের ট্রেনিং শেষে কর্মস্থলে এসে আমি মেশিন চুরির বিষয়টি জানতে পারি। মেশিন কোথায় আছে জানতে চাইলে মাইক্রো ড্রাইভার প্রশান্ত বলে আকরাম মেম্বার ও হাজরাহাটি গ্রামের মশিয়ার রহমানের ছেলে সবুজ আলট্রাসনো মেশিন বাড়িতে নিয়ে গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী জরিনা খাতুন ও তার ছেলে ডা. আব্বাস উদ্দীন প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেছেন। : :

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com