বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অশুভ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কালের খবর

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অশুভ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অশুভ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। শুক্রবার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যের জন্য বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি বার বার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন প্রক্রিয়াকে বাধা দেয়ার চেষ্টা করেছে। ষড়যন্ত্র এখনও চলছে।

কিন্তু দেশ আজ উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবাইকে অশুভ তৎপরতাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। এই দুর্গাপূজায় এটাই আমাদের সকলের অঙ্গীকার হওয়া উচিৎ। আবদুল হামিদ বলেন, ‘অসুর শক্তি’ পরাস্তের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা হচ্ছে দুর্গাপূজার মর্মবাণী। অশুভ অসুর শক্তি আজও বিরাজমান।

কালের বিবর্তনে এর রূপ হচ্ছে ভিন্ন থেকে ভিন্নতর। ‘মানবতাকে ধর্মের মর্মবাণী’ উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে আমাদের সামাগ্রিক অগ্রযাত্রায়। অনুষ্ঠানে আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ বিভিন্ন পূজা কমিটি এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com