শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
হার্ট অ্যাটাক, নিজ গাড়িতে আইয়ুব বাচ্চুর মৃত্যু হয়েছে -চিকিৎসক। কালের খবর

হার্ট অ্যাটাক, নিজ গাড়িতে আইয়ুব বাচ্চুর মৃত্যু হয়েছে -চিকিৎসক। কালের খবর

কালের খবর ডেস্ক  :

হাসপাতালে নিয়ে আসার পথে নিজ গাড়িতে সংঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন। একই সাথে আইয়ুব বাচ্চুর হার্টের কার্যক্ষমতা মাত্র ৩০ শতাংশ ছিলো বলে জানান তিনি।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে আইয়ুব বাচ্চুকে মৃত ঘোষণা করেন স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা।

সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন- এমন তথ্য দিয়ে সংবাদ সম্মেলনে ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, আইয়ুব বাচ্চুর হার্টের কার্যক্ষমতা ছিল ৩০ শতাংশ। নরমালি থাকে ৭০ শতাংশ। উনার ছিল ৩০ শতাংশ। যার জন্য উনি বার বার হাসপাতালে ভর্তি হতেন।

সবশেষ তিনি (আইয়ুব বাচ্চু) স্কয়ার হাসপাতালে এসেছিলেন ‘ফুসফুসে পানি নিয়ে’।

চিকিৎসক বলেন, সকালে আবারো হৃদযন্ত্রে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। গাড়ি চালকের বক্তব্য অনুযায়ী উনার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো। এর অর্থ হলো হার্টের কার্যক্রম বন্ধ হয়ে মুখ দিয়ে পানির মতো অর্থাৎ ফেনা বের হচ্ছিল। যেটাকে আমরা হার্টফেলও বলে থাকি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com