বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
মাধবদীর নিলুফা ভিলার জঙ্গিদের আত্মসমর্পণে চেষ্টা চালানো হচ্ছে। কালের খবর

মাধবদীর নিলুফা ভিলার জঙ্গিদের আত্মসমর্পণে চেষ্টা চালানো হচ্ছে। কালের খবর

নরসিংদী ব্যুরো অফিস, কালের খবর :

নরসিংদীর মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার সাততলা বাড়িতে অবস্থানরত সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের চেষ্টা চালানো হচ্ছে।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মনিরুল ইসলাম আজ বুধবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, গাংপারের আস্তানায় (নিলুফা ভিলা) ধারণা করা হচ্ছে অন্তত দুজন বা ততোদিক জঙ্গি থাকতে পারে। আমরা তাদের আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ভেতর থেকে তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তাদের গতিবিধি দেখা মনে হচ্ছে তাদের কাছে ‘এক্সক্লুসিভ’ কিছু থাকতে পারে। সর্বশেষ আত্মসমর্পণ না করলে আমরা অ্যাকশনে যাব।
সিটিটিসি ইউনিট প্রধান বলেন, আমাদের সোয়াট টিমের অপারেশনের পূর্ণ প্রস্তুতি রয়েছে। তাদের সঙ্গে ভগীরথপুর জঙ্গি আস্তানার যোগ সূত্র রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

এই আস্তানার জঙ্গিদের নামে আগে নাশকতার মামলা রয়েছে। আর গতকাল নিহত জঙ্গিদের পরিচয় পাওয়া যায়নি। আমরা তাদের ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছি। পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মনিরুল ইসলাম ব্রিফ করে চলে যাওয়ার পর নিলুফা ভিলার দিক থেকে ১১টা ৫০ মিনিটে একটি বিকট আওয়াজ শোনা গেছে। শব্দটি সাউন্ড গ্রেনেটের বলে ধারণা করা হচ্ছে। এর আগে সকাল সাড়ে ৯টায় সোয়াটের ১১ সদস্যের একটি দল আস্তানায় যায়। তবে বিকট শব্দের পর ১১টা ৫৫ মিনিটে জঙ্গি আস্তানার দিকে যায় সোয়াটের আরেকটি দল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com