রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও সেকেন্ড অফিসার সাধন বসাকের বিরুদ্ধে সিকিউরিটি সেল ও দুদকে অভিযোগ। কালের খবর

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও সেকেন্ড অফিসার সাধন বসাকের বিরুদ্ধে সিকিউরিটি সেল ও দুদকে অভিযোগ। কালের খবর

কালের খবর রিপোর্ট :

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম পিপিএম ও সেকেন্ড অফিসার এসআই সাধন বসাকের বিরুদ্ধে গতকাল রোবরার পুলিশ হেডকোয়ার্টারের সিকিউরিটি সেল ও দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগ দিয়েছেন যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন।

অভিযোগে তিনি নিজের এবং তার পরিবারের নিরাপত্তা বিধানসহ ওসি এবং সাধনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং দুর্নীতির অনুসন্ধানের আবেদন করেন। জাহিদুল ইসলাম স্বপন তার আবেদনের সাথে প্রায় ১৫৬ পৃষ্ঠা কাগজ সংযুক্ত করেন। প্রায় ৭টি দেওয়ানী ও রাজস্ব আদালতে তাদের পক্ষের রায়, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রারের ফটোকপি, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারের ছবি, দত্তপাড়ার বাড়ীতে স্বপন ও তার পরিবারের বসবাসের ছবি, বাড়ির দেয়ালের সাইনবোর্ডের ছবি, বাড়ীতে ওসির লাগিয়ে দেয়া তালার ছবি, দেয়ালের উপর সকল লেখা মুচে ফেলার ছবি, বিভিন্ন প্রয়োজনীয় ছবি, অডিও রেকর্ড এবং জাতীয়, চ্যানেল এবং অন-লাইন পত্রিকার কাটিংসহ অভিযোগ জমা দেন এবং রয়েল রিসোর্টের ফুটেজ চান জাহিদুল ইসলাম স্বপন।

এসময় তিনি তার নিজের, পরিবারের সবার নিরাপত্তাও চান। সিকিউরিটি সেল এবং দুদক তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেবে বলে আশাবাদী জাহিদুল ইসলাম স্বপন। জাহিদুল ইসলাম স্বপন বলেন, আমি আদালতে মামলা করছি। মামলাটির তদন্তের আদেশ এখনো পুলিশ সুপার পায়নি। এখনই দালাল চামচারা বলছে মামলাটি মিথ্যা। সত্য না মিথ্যা তা তদন্ত করবে পুলিশ। মামলা তদন্তের পূর্বেই মামলাটি মিথ্যা বলা সুষ্পষ্টভাবে আদালত অবমাননা। এখন দেখছি, অফিসার ইনচার্জ ও সাধন বসাক তাদের ডিপার্টমেন্টের তদন্তের উপর ভরসা করে না। সত্য প্রকাশ পাবে। আমার কাছে সকল প্রমান সংরক্ষিত রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com