রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
নরসিংদীর চরসিন্দুর শীতলক্ষ্যা সেতু উদ্বোধনের অপেক্ষায়। কালের খবর

নরসিংদীর চরসিন্দুর শীতলক্ষ্যা সেতু উদ্বোধনের অপেক্ষায়। কালের খবর

নরসিংদী ব্যুরো অফিস, কালের খবর :

১২৭ কোটি ২৮ লাখ টাকা ব্যায়ে গাজীপুর ইটাখোলা সড়ক সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। নরসিংদী থেকে রাজধানী ঢাকার সাথে সড়ক যোগাযোগের প্রধান বাধা ছিল শীতলক্ষা নদী। পূরনো বৃক্ষপূূত ও বানার নদীর মিলিত স্রোতধারা থেকে সূর্য ৭৩ কিলোমিটার লম্বা এই শীতলক্ষা নদীই দেশের উত্তর ও দক্ষিন পূর্বাঞ্চল সহ সমগ্র পূর্বাঞ্চলকে রাজধানী ঢাকা সহ দেশের পশ্চিমাঞ্চলের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। মোগল, আফগান বৃটিশ ও পাকিস্তান শাসনামল সহ শত শত বদর ঢাকার সালে এখনো যোগাযোগের পর ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান রুপগঞ্জের শীতলক্ষার উপর কাঁচপুর সেতু নির্মাণ করে ঢাকার সাথে দেশের পূর্বাঞ্চলের ভূখন্ড ও গত বিচ্ছিন্নতার অবমান ঘটান।

উন্মমুক্ত হয় দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগের নয়া দিগন্ত। এই কাঁচপুর সেতু নির্মাণের ফলে রাজধানী ঢাকার সাথে পূর্বাঞ্চলের মানুষের ব্যাবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। এর পর শিল্প ও ব্যাবসা বাণিজ্যের ব্যাপক বিকাশের মূলে ক্রমানয়ে শীতলক্ষার উপর নির্মিত তারাব সেতু কাঞ্চন সেতু, ঘোড়াশাল সেতু, কাপাসিয়া ফকির মজনূ শাহ সেতু সহ আরো কয়েকটি সেতু। সর্বশেষ শীতলক্ষার উপর নির্মিত হয়েছে পলাশের বহুল আলোচিত চরসিন্দুর সেতু ।

নরসিংদী সড়ক বিভাগ ১২৭ কোটি ২৮ লাখ টাকা ব্যায়ে গত জুন মাসে সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করেছে। ৫১০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার সেতুটি বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী যে কোনোদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করতেন বলে জানিয়েছে নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সেতুটি নির্মানের ফলে নরসিংদী ও গাজীপুর জেলার মধ্যে আভ্যন্তবীন সড়ক যোগাযোগ সহজতর হবে। পাশাপাশি দেশের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগে এক নয়া দিগন্ত উন্মোচিত হবে। উত্তর ও উত্তর পূর্ব ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলো থেকে সড়ক পথে যেসব যানবাহন শিবপুরের ইটাখোলা হয়ে নরসিংদী শহরের উপর দিয়ে কাঁচপুর সেতু দিয়ে ঢাকা যাতায়াত করে যেসব যানবাহন ইটাখোলা থেকে আজমতপুর ও টংগী হয়ে ঢাকা যাতায়াত করতে পারবে। এছাড়া নরসিংদী থেকে মাত্র ১ ঘন্টার গাজীপুর যাতায়াত করতে পারবে। নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, ২০১৬ সালে গাজীপুর ইটাখোলা ৪০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ শেষ হয় কিন্তু শীতলক্ষার উপর সেতু নির্মাণ না হওয়ার সড়কটিতে যানবাহন চলাচল করতে পারেনি। গত জুন মাসে নরসিংদী সড়ক বিভাগ সেতুটি নির্মাণ কাজ শেষ করেছে। বর্তমানে তা প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী অচিরেই ভিডিও কনফারেন্সের মাধ্যেমে সেতুটি উদ্বোধন করবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com