বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
কুমিল্লায় অনুমোদনহীন হাসপাতাল-রোগ নির্ণয় কেন্দ্র বন্ধ করলেন সিভিল সার্জন

কুমিল্লায় অনুমোদনহীন হাসপাতাল-রোগ নির্ণয় কেন্দ্র বন্ধ করলেন সিভিল সার্জন

কালের খবর প্রতিবেদক :

হাসপাতালে নেই চিকিৎসক,প্যাথলজি বিভাগের যন্ত্রপাতি আছে, নেই কোন প্যাথলজিস্ট। পাশের একটি রোগ নির্ণয় কেন্দ্রেরও একই অবস্থা। রোগী আসলেই মোবাইল ফোনে ডেকে আনা হয় চিকিৎসক কিংবা প্যাথলজিস্টকে।

এভাবেই দীর্ঘদিন ধরে চলছিলো মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে কেয়ার হাসপাতাল ও আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি চিকিৎসা প্রতিষ্ঠান। আর এই দুটি প্রতিষ্ঠান চিকিৎসা নিতে আসা প্রত্যান্ত অঞ্চলের সাধারণ মানুষদেরকে হতে হয় হয়রানির শিকার। এমন অভিযোগ জমা পরে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগে।

অভিযোগ পেয়ে আকস্মিক অভিযানে যায় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অভিযোগের সত্যতা পেয়ে হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রটি বন্ধ করে দেন জেলা সিভিল সার্জন ডা:মজিবুর রহমান।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মজিবুর রহমান জানান, মুরাদনগর উপজেলা বাংগরা বাজরে থানায় কেয়ার হাসপাতালে চিকিৎসার নামে নানান অভিযোগ জানতে পারি।

সরেজমিনে পরিদর্শনে এসে দেখি কেয়ার হাসপাতালে অরক্ষিত ল্যাব পাশাপাশি প্রতিষ্ঠানটি শুরু করার জন্য যে ধরণের ছাড়পত্রের প্রয়োজন ছিলো তাও নেই। এ কারণে কেয়ার হাসপাতালকে বন্ধ ঘোষনা করে দেই। পরে এই বাজারে অবস্থিত আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখি সেখানেও অরক্ষিত ল্যাব, প্য্যথলজিষ্ট প্রয়োজনীয় কাগজ পত্র নেই। এসব কারনে উল্লেখিত হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্র বন্ধ করে দেই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com