বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খালেদা জিয়াকে ৬১২ নাম্বার কেবিনে রাখা হবে। কালের খবর

খালেদা জিয়াকে ৬১২ নাম্বার কেবিনে রাখা হবে। কালের খবর

এম আই ফারুক, কালের খবর :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬১২ নাম্বার কেবিনে রাখা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আদালতের নির্দেশে আজ (শনিবার) বিকেলে চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (পুরাতন) থেকে বিএসএমএমইউয়ে ভর্তি করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউ’র একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, কারাবিধি অনুসারে খালেদা জিয়ার জন্য ‘ডিলাক্স কেবিন’ ইস্যু করা হয়েছে। বেগম খালেদা জিয়া ৬১২ নম্বর কেবিনে থাকলেও তার জন্য পাশের ৬১১ নম্বর কেবিনটিও বরাদ্দ করা হয়েছে। ওই কক্ষে তার সহকারী বা কারা নিরাপত্তারক্ষীরা থাকতে পারবেন।

চলতি বছরের ৭ এপ্রিল বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কারাগার থেকে বিএসএমএমইউতে নেয়া হয়েছিল। ওই সময় তাকে ৫১২ নম্বর কেবিনে রাখা হয়। তার ছয়মাস পর আজ (৬ অক্টোবর, শনিবার) তাকে আবারও চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেয়া হচ্ছে।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, হাসপাতালের কেবিন ব্লকের ছয়তলার ৬১২ নম্বর কেবিনটি ডিলাক্স কেবিন হিসেবে পরিচিত। এসির ব্যবস্থা থাকা কেবিনটির ভেতরে দুটি খাট, টিভি ও অ্যাটাচড বাথরুম রয়েছে। রুমের পাশেই রয়েছে সোফাসেট। এছাড়া রুমের ভেতরে কলিং বেল রয়েছে যাতে করে রোগী প্রয়োজন হলে নার্স বা অন্য কাউকে ডাকতে পারবেন।

এদিকে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হচ্ছে এমন সংবাদ পাওয়ার পর ৬১১ ও ৬১২ কেবিনটি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ বিএসএমএমইউ-এ নেয়া হচ্ছে এ তথ্য নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি জানান, আজ (শনিবার) বিকেল ৩টার দিকে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com