শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
রামগঞ্জে তিন যাত্রী ছাউনি বেদখল, দুর্ভোগ। কালের খবর

রামগঞ্জে তিন যাত্রী ছাউনি বেদখল, দুর্ভোগ। কালের খবর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি, কালের খবর  :

রামগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও পানপাড়া বাজার সড়কের পাশের যাত্রী ছাউনি তিনটি প্রভাবশালী মহল দখল করে নিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সরেজমিন দেখা গেছে, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী ছাউনি একটি প্রভাবশালী মহল দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। রামগঞ্জের সোনাপুর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ সংলগ্ন যাত্রী ছাউনি স্থানীয় একটি মহল দখল করে যাত্রীদের বসার পাকা বেঞ্চ ভেঙে দোকান নির্মাণের পাঁয়তারা করছে।
এ ছাড়া পানপাড়া বাজারের যাত্রী ছাউনি স্থানীয় একটি প্রভাবশালী মহল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ব্যবসা করছে। এ সংবাদ বিভিন্ন জাতীয় পত্রিকায় একাধিকবার প্রকাশিত হলেও জেলা পরিষদের কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন যাত্রী ছাউনিগুলো দখল মুক্ত করতে কোনো ব্যবস্থা নেয়নি। যাত্রীরা ছাউনির অভাবে রোদ, বৃষ্টি ঝড়ে নিদারুন কষ্টে সড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com