বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস

ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস

ফাইল ছবি

ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নানা কারণেই ম্লান হতে পারে। তাই জন্মসূত্রে পাওয়া ফর্সা ত্বকও একটা সময় পর অনুজ্জ্বল হয়ে পড়ে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে হলে প্রয়োজন নিয়মিত যত্নের। রইলো তেমনই কিছু টিপস-

ত্বকের রং আরও উজ্জ্বল করার জন্য ত্বকে দই লাগিয়ে প্রায় বিশ মিনিট রেখে দিন তারপরে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিন থেকে চারদিন লাগাবেন।

প্রথমে লেবুর রস ও ডিমের সাদা অংশ সম পরিমাণে মিশিয়ে তা মুখে লাগিয়ে রাখুন প্রায় বিশ মিনিট তারপর ধুয়ে ফেলুন। ত্বক সুন্দর হবে।

আধা টুকরা করা পাকা কলা নিন এরপর ভালোভাবে চটকে এর মধ্যে কয়েক ফোঁটা শসার রস মেশান। তারপর মুখে লাগিয়ে প্রায় আধাঘণ্টার মতো রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

যাদের ত্বক অনেক শুষ্ক তারা এক চা-চামচ লাল মসুর এর ডাল গুড়া করে রাতভর দুধের মধ্যে ভিজিয়ে রাখুন তারপর মুখে ও গলায় মাখিয়ে প্রায় বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মেওয়া আর দুধ একসঙ্গে সুন্দর করে বেটে নিন। প্রতিদিন দুই মিনিট করে এই মিশ্রণ মুখে ও গায়ে মাখিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন ঠান্ডা পানিতে।

একটানা প্রায় ১৫ দিন এক চিমটে জাফরান ও কাঁচা দুধে মিশিয়ে মুখে লাগান প্রত্যেকদিন তারপর ফলাফল দেখুন।

যাদের ত্বক তৈলাক্ত তারা মুগের ডাল গুড়ো করে সামান্য পানিতে ভিজিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন করে মুখ স্ক্রাব করুন কারণ ত্বকের উপরে মরে যাওয়া কোষের পরত জমে মুখের ত্বক অনেক কালো দেখায়।

তৈলাক্ত ত্বক হলে এক চা-চামচ কমলালেবুর শুকনো খোসা গুড়ো, এক চা-চামচ মেথি গুড়ো ও কমলালেবুর রস দিয়ে ভালোভাবে মুখে মাখুন। এরপর ধুয়ে ফেলুন।

মধুর সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে ভালোভাবে লাগিয়ে রাখুন প্রায় পনেরো মিনিট। এরপর ধুয়ে ফেলুন। মধু আপনার ত্বককে উজ্জ্বল করবে এবং লেবু প্রাকৃতিকভাবে ব্লিচিং করবে।

শুষ্ক ত্বকের ক্ষেত্রে চন্দন, মালাই আর সামান্য হলুদ একসাথে মিশিয়ে মুখে লাগান। তাতে ত্বক উজ্জ্বল হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com