বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কাঁচপুরে চাঁদাবাজ আল আমিনের হামলায় আহত পত্রিকার হকার নূর হোসেন। কালের খবর

কাঁচপুরে চাঁদাবাজ আল আমিনের হামলায় আহত পত্রিকার হকার নূর হোসেন। কালের খবর

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় পত্রিকার হকারের (পত্রিকা বিক্রেতা) ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজ আল আমিনের বিরুদ্ধে। শুক্রবার সকালে কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত হকার নূর হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হকার নূর হোসেন বাদী হয়ে শুক্রবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর হামলাকারী আল আমিনকে পুলিশ আটক করেছে।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে নূর হোসেন উল্লেখ্য করেছেন, উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় তিনি পত্রিকার বিক্রি করেন। এসময় আল আমিন তার কাছে এসে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ইয়াদ নামের একটি পত্রিকা চান। তার কাছে দুটি বিক্রিত ইয়াদ পত্রিকা রয়েছে। এ পত্রিকা গ্রাহকের বলে দাবী করেন। এসময় আল আমিন ওই দুটি পত্রিকা থেকে একটি পত্রিকা ছিনিয়ে নেন। এসময় পত্রিকাটি আল আমিনকে ফেরত দিতে বললে আল আমিন ক্ষিপ্ত হয়ে হকার নূর হোসেনকে পিটিয়ে আহত করে। এসময় তার পকেট থেকে পত্রিকা বিক্রির ৩’হাজার ৫ শত টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। আশপাশের লোকজন এগিয়ে এলে উচ্চ শব্দে গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায়। আহত নূর হোসেন স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর গতকাল শুক্রবার দুপুরে আহত নূর হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ সোনারগাঁও থানা এলাকা থেকে হামলাকারী আল আমিনকে আটক করেছে।
কাঁচপুর কেন্দ্রের পত্রিকার এজেন্ট সোহেল রানা জানান, একজন হকারের উপর হামলার বিষয়টি কোনভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারী নিজেকে বিভিন্ন সময়ে নিজেকে বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। এ হামলার তীব্র নিন্দা জানান তিনি।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি আল আমিন নিজেকে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করে আসছে। সে সমকালের ভিজিটিং কার্ড বানিয়ে বিলিও করেছেন। এ বিষয়টি সমকালের স্থানীয় প্রতিনিধিদের নজরে এলে সে নিজেকে এখন ইয়াদ পত্রিকার পরিচয় দিয়ে মানুষকে হয়রানী করে থাকে।
সোনারগাঁও থানার ওসি তদন্ত সেলিম মিয়া জানান, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। হামলাকারীকে আটক রাখা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com