বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গোদাগাড়ীতে যৌতুকের চাবুকে ক্ষত-বিক্ষত গৃহবধূ রুবিনা বেগম। কালের খবর

গোদাগাড়ীতে যৌতুকের চাবুকে ক্ষত-বিক্ষত গৃহবধূ রুবিনা বেগম। কালের খবর

 

গোদাগাড়ী থেকে মোঃ অলিউল্লাহ, কালের খবর  :
যৌতুক দিতে না পারায় স্বামীসহ স্বামীর পরিবার কতৃক গৃহবধূ নির্যাতিত হয়েছে। গত ২০/০৯/ ১৮ ইং তারিখ এই গৃহবধূ নির্যাতিত হয়। গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ীর মোসাঃ রুবিনা বেগম (২২) পিতা মোঃ সেতাবুর রহমান এর কন্যার গত ৬ বছর আগে বিয়ে হয় একই গ্রামের মোঃ মেহেদী হাসান (২৪) পিতা মোঃ আব্দুল করিম এর সাথে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে মেহেদী হাসান।যৌতুক দিতে মেয়ের বাবা অস্বীকার করলে মেহেদী হাসান তার স্ত্রী রুবিনা বেগমকে লাঠিসহ রড দিয়ে মারধর করে।

এ অবস্থায় মেয়েকে সুখে রাখতে মেয়ের বাবা মেহেদী হাসানকে নগদ ৬০ হাজার টাকা যৌতুক হিসেবে প্রদান করে। কিন্তু মেহেদী হাসান তাতেও ক্ষ্যান্ত হয়নি। মাঝে মধ্যেই এভাবে যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করে মেহেদী হাসান। মেয়ের সুখের কথা ভেবে সেতাবুর রহমান কখনো ২ হাজার কখনো ৫ হাজার টাকা মেহেদী হাসানকে প্রদান করে।এভাবে মোট ৩০ হাজার টাকা প্রদান করে সেতাবুর রহমান মেহেদী হাসান কে।

গত ২০/০৯/১৮ ইং তারিখ আবারও ৩০ হাজার টাকার জন্য চাপ দেয় রুবিনা বেগমকে।উক্ত টাকা দিতে না পারায় রুবিনা বেগমকে মেহেদি হাসান সহ তার পরিবারের সবাই মারধর করে।এতে রুবিনা বেগম জ্ঞান শুণ্য হয়ে পড়লে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি জিডি করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com