বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঐক্যের সমাবেশে যোগ দিচ্ছেন : ফখরুল। কালের খবর

ঐক্যের সমাবেশে যোগ দিচ্ছেন : ফখরুল। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব দলটির একটি প্রতিনিধি দল যোগ দেবে বলে জানা গেছে। আজ শনিবার বিকাল তিনটায় মহানগর নাট্যমঞ্চে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া এ সমাবেশের আয়োজন করছে।
এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আবদুল মঈন খানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণফোরামের সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা বিএনপির মহাসচিবসহ তিন জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি, তারা সমাবেশে যোগ দেবেন।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আবদুর ররের দল মিলে এ বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিয়েছে।

এদিকে গতকাল বিকালে অনেকটা আকস্মিকভাবে বি চৌধুরী বাসায় যান মির্জা ফখরুলসহ তিন বিএনপি নেতা। তারা বি চৌধুরীর সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন। বি চৌধুরীর বারিধারার বাসায় বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। এছাড়া বৈঠকে অংশ নেন, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী।তবে বৈঠক প্রসঙ্গে কোন পক্ষই কিছু বলেননি।

আজ শনিবার বিকাল ৩টায় তাদের সমাবেশ শুরু হবে। ড. কামাল হোসেনের সভাপতিত্বে বদরুদ্দোজা চৌধুরী প্রধন অতিথি থাকার কথা রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com