বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে ৭ দফা ও ১২ লক্ষ্য চূড়ান্ত করেছে বিএনপি। কালের খবর

বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে ৭ দফা ও ১২ লক্ষ্য চূড়ান্ত করেছে বিএনপি। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর  : বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে ৭ দফা ও ১২ লক্ষ্য চূড়ান্ত করেছে বিএনপি। ধারাবাহিকভাবে কয়েকদফা বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে এইসব দাবি ও লক্ষ্য চূড়ান্ত করেছে দলটির নীতিনির্ধারক ফোরাম। দাবি ও লক্ষ্যগুলো আজ শুক্রবার সংবাদ সম্মেলনে প্রকাশ করতে পারেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির দাবিগুলোর মধ্যে রয়েছে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েন, নির্বাচনের আগে সব রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও গ্রেপ্তার হয়রানি বন্ধ করা।
বৈঠক সূত্রে জানা যায়, সর্বোচ্চ ছাড় দিয়েও জাতীয় ঐক্যের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তারই প্রেক্ষিতে আগামীকাল শনিবার ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে দলের মহাসচিব মির্জা আলমগীরের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা অংশ নেবেন।
বৈঠক সূত্র জানায়, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা যে পাঁচ দফায় ঐক্যবদ্ধ হয়েছেন তাতে বিএনপিও একমত হয়েছে।

তবে বিএনপির দলীয় আরো দুইটি দফা রয়েছে। একটি হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলায় সাজা বাতিল। যুক্তফ্রন্ট বা জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা তাদের ৫ দফায় এ বিষয়টি স্পষ্ট করেননি। তবে এই বিষয় নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com