শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
বিএনপি এখন ‘নালিশ পার্টি’ : সেতুমন্ত্রী। কালের খবর

বিএনপি এখন ‘নালিশ পার্টি’ : সেতুমন্ত্রী। কালের খবর

এম আই ফারুক, কালের খবর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন দিবাস্বপ্ন দেখতেই পারে। তবে বেশি দেরি নেই এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার।

কারণ তাদের স্বপ্নের সাথে জনগণের কোনো সংযোগ নেই। জনগণ যদি সাড়া না দেয় তাহলে তারা আন্দোলন করবে কাকে নিয়ে? আসলে বিএনপির আরেক নাম হচ্ছে ‘মানি না মানবো না’। এ ছাড়া ‘নালিশ পার্টি’ হিসেবে তো তাদের সুপরিচিতি আছেই।
বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুভ মহরত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা মওদুদ আহমেদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিএনপি একমাসের মধ্যে বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখছে। দশ বছর ধরেই তো তারা এই চেষ্টা চালাচ্ছে। জনগণ বিএনপির কোনো আন্দোলনে সাড়া দেয়নি। দশ বছরে যেটা পারেননি আগামী একমাসে তা পারবে- সেটা পাগলেও বিশ্বাস করবে না। এটা একটা হাস্যকর বিষয়।

কাদের বলেন, বিদেশিদের কাছে কান্নাকাটির পর্ব শেষ করে সর্বশেষে জাতিসংঘে গিয়েও নালিশ করলো। জাতিসংঘে কান্নাকাটি করে বাংলাদেশকে ছোট করলো, অসম্মান করল। বিএনপি দেশের জনগণ ও গণতন্ত্রকে অপমান করলো।

সেতুমন্ত্রী বলেন, পার্লামেন্টের বাইরের কেউ নির্বাচনকালীন সরকারে থাকবে না। নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে। নির্বাচনের মূল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। সরকার নির্বাচন পরিচালনায় কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে।

কাদের বলেন, নির্বাচন যখন আসে তখন অনেক বিষয় মাথাচারা দিয়ে উঠে। অনেকেরই অনেক খায়েশ আছে। আমি শুরু এটুকু জানি- নির্বাচন হবে যথাসময়ে, সংবিধানের আলোকে।

নিজের উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, এই বিষয়ে তিনি বলেন, আমাদের দেশে এখন পর্যন্ত কোনো পলিটিশিয়ান উপন্যাস লেখেননি। সেই উপন্যাস নিয়ে কখনও ছায়াছবিও হয়নি। আমার লেখা উপন্যাস নিয়ে আবার ছবি হবে, সিনেমা হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এক্ষেত্রে আমি মনে করি আমি একজন ভাগ্যবান মানুষ। আমার জীবনের একটি স্পেশাল ডে আজকে।

এ সময় আরো বক্তৃতা করেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিবিষয়ক আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com