শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সুপার ফোরে বাংলাদেশ। কালের খবর

সুপার ফোরে বাংলাদেশ। কালের খবর

কালের খবর রির্পোট :
শ্রীলঙ্কাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ১৩৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেই সুবাদে দ্বিতীয় রাউন্ডে খেলার পথ ছিল অনেকটাই সহজ। তবে কোন রকম লড়াই ছাড়াই সংযুক্ত অরব আমিরাতে এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। মূলত গ্রুপ ‘বি’ অন্যতম দল শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে আফগানিস্তানের কাছে। তাতে প্রথম রাউন্ড থেকে এশিয়া কাপ শেষ হয় চন্ডিকা হাথুরুসিংহের দলের।

প্রথম ম্যাচের মতই ব্যাটিং- বোলিং ও ফিল্ডিংয়ে বিবর্ণ ছিল লঙ্কানরা। বাঁচা-মরার ম্যাচে দায়িত্ব নিতে পারেনি দলের সেরা ক্রিকেটাররা। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সদ্য টেস্ট মর্যাদা পাওয়া আফগানদের বিপক্ষে ম্যাচে ৯১ রানে হেরেছে শ্রীলঙ্কা।

শুরুতে ব্যাট করতে নেমে ২৫০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল আফগানিস্তান। এরপর জবাব দিতে নেমে ১৫৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এটাই আফগানদের প্রথম জয়। এ সুবাদে তারা এখন বাংলাদেশের সঙ্গে খেলবে সুপার ফোরে। অন্যদিকে এক ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হলেও এখনো পরীক্ষা দিতে হবে মাশরাফি বিন মুর্তজার দলকে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। এ ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে শিরোপার লক্ষ্যে এগিয়ে যাবে টাইগাররা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com