মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সাতক্ষীরায় গৃহবধূকে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতন। কালের খবর

সাতক্ষীরায় গৃহবধূকে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতন। কালের খবর

সাতক্ষীরা প্রতিনিধি, কালের খবর : সাতক্ষীরায় এক নারীকে আমগাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যেনির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকালে সদর উপজেলার ভাড়–খালি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।

নির্যাতিত ওই নারী (৫০) জাহাবক্স সরদারের স্ত্রী এবং একই এলাকার ওয়াজেদ সরদারের মেয়ে।

গ্রামবাসী জানান, কিছু দিন ধরে ওই নারী সম্পর্কে অশালীন কথাবার্তা বলে আসছিলেন গ্রামের কয়েকজন লোক। এ নিয়ে পাল্টা মুখ বলাবলি এমনকি পরে শত্রু তারও সৃষ্টি হয়। এই শত্রু তার জেরে শনিবার বাড়িতে লোকজন না থাকার সুযোগে সালেহাকে একটি আমগাছের সঙ্গে বেঁধে অশোভন ভাষায় গালাগাল করতে থাকেন আবদুর রহমান ও তার ভাই মুজিবর রহমান।

এ খবর সঙ্গে সঙ্গে জানাজানি হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় আবদার রহমান, তার স্ত্রী, ছেলে ফিরোজ রহমান ও ভাই মুজিবর রহমানকে।

সালেহার স্বামী জাহাবক্স বলেন, স্ত্রীকে রহমান ও কয়েকজন কুপ্রস্তাব দিতে থাকেন। বিষয়টি বাড়িতে জানালে এর প্রতিবাদও করি আমরা। কিন্তু বাড়িতে না থাকার সুযোগে তারা স্ত্রীকে গাছে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করেছে। তিনি এর ন্যায্য বিচার দাবি করেন।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নির্যাতিত নারীকে সসম্মানে মুক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com