বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
১০ দলীয় জোট, (এন ডি এফ) থেকে নির্বাচন করবেন সাংবাদিক এম আই ফারুক। কালের খবর

১০ দলীয় জোট, (এন ডি এফ) থেকে নির্বাচন করবেন সাংবাদিক এম আই ফারুক। কালের খবর

 কালের খবর ডেস্ক রিপোর্ট : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বি বাড়ীয়া-৫ (নবীনগর) থেকে এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন সাংবাদিক এম আই ফারুক আহমেদ । এমনই এক সংবাদ কিছু দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরবর্তীতে সংবাদের সত্যতা স্বীকার করেছিলেন সাংবাদিক এম আই ফারুক আহমেদ। তবে জানান নি তিনি কোন দল থেকে নির্বাচন করছেন।

এদিকে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর  পল্টনে  ১০ দলীয় জোট, ন্যাশনালিস্ট    ডেমোক্রেটিক ফ্রন্ট  (এন ডি এফ) ও এন পি পি’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু’র সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিক এম আই ফারুক আহমেদ।

নির্বাচনের  বিষয় নিয়ে কালের খবরকে সাংবাদিক এম আই ফারুক আহমেদ জানান, বি বাড়ীয়া-৫ (নবীনগর) থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করছি, তাই নানা বিষয়ে আলোচনা করার জন্য ১০ দলীয় জোট, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট  (এন ডি এফ) ও এন পি পি’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন  (ছালু’র) কাছে গিয়েছিলাম। তিনি  প্রবীন রাজনীতিবিদ , এজন্য তার দিক-নির্দেশনা নিতে গিয়েছিলাম।

তাছাড়া ১০ দলীয় জোট  (এন ডি এফ) এর ফোরাম মেটিং  (১৫ সেপ্টেম্বর) এ, ওই খানে দাওয়াত পেয়েছি। ওই বিষয়ে ও বিস্তারিত আলোচনা হয়েছে। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com