বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
হিজাব পরেই ‘৪৯ সুন্দরী’কে হারানোর চেষ্টা তার। কালের খবর

হিজাব পরেই ‘৪৯ সুন্দরী’কে হারানোর চেষ্টা তার। কালের খবর

কালের খবর ডেস্ক :

হিজাব পরে মিস ইংল্যান্ড প্রতিযোগিতার ফাইনালে হইচই ফেলে দিয়েছেন সারা ইফতেখার। মুসলিম এই নারী আইনের ছাত্রী।

পেশায় মেকাপ-আর্টিস্ট এই প্রতিযোগী এর আগে মিস হাডার্সফিল্ড শিরোপা জিতেছেন।
আইনের ছাত্রী সারা ইফতেখার এখন মুসলমান হিসেবে প্রথমবারের মতো মিস ইংল্যান্ডের মুকুট জয়ের স্বপ্ন দেখছেন। এজন্য অবশ্য ৪৯ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে।

ওই প্রতিযোগিতার মুখপাত্র হিসেব কাজ করছেন অ্যাঞ্জি বেসলি। তিনি বলেন, ইংল্যান্ড বর্তমানে কেমন সেটাই প্রমাণ করে মিস ইংল্যান্ড।

২০ বছর বয়সী সারা ইফতেখার সামাজিক-যোগাযোগ-মাধ্যমে মাঝে মাঝে পাকিস্তানের ট্রাডিশনাল পোশাক পরা ছবি প্রকাশ করে থাকেন। ১৬ বছর বয়স থেকেই তিনি পোশাকের ব্যবসা করেন।

তিনি বলেন, হয়তো হিজাব পরা প্রথম নারী হিসেবে এ ধরনের প্রতিযোগিতায় আমি। আমি খুবই সাধারণ মানুষ এবং প্রতিযোগিতায় আমাদের সবার সমান সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, যদি নিজেকে আবৃত করতে চাই এবং ভদ্রভাবে পোশাক পরতে চাই, তাহলে তা নিয়ে হইচই হবে কেন? বাকি সব প্রতিযোগির মতো আমিও একজন প্রতিযোগী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com