বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার আছে : ড. ইমরান এইচ সরকার। কালের খবর

বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার আছে : ড. ইমরান এইচ সরকার। কালের খবর

কালের খবর ডেস্ক : ২০১৩ সালের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে গড়ে উঠে গনজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ইমরান এইচ সরকার। প্রতিষ্ঠাকাল থেকেই ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মাঠে সোচ্চার ছিলেন।

তবে সম্প্রতি ড. ইমরান এইচ সরকার বলেছেন, কোন ব্যক্তি যদি যুদ্ধাপরাধী না হয় তবে অবশ্যই তার বাংলাদেশে বাঁচার অধিকার আছে। তার কথা বলার অধিকার আছে এবং রাজনীতি করারও অধিকার আছে। যারা জামায়াত শিবির করে তারা কি বাংলাদেশের নাগরিক নয়? তারাও তো বাংলাদেশের নাগরিক। নিউইয়র্কে একটি অনলাইন টেলিভিশনের ভিডিও সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি, তবে সেটা আদর্শিক কারণে। যেহেতু জামায়াত তার লালিত আদর্শের ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। আমরা তার একটি সমাধান চেয়েছি। কিন্তু আমরা বলিনি যে, বাংলাদেশে কেউ জামায়াত করলেই তাকে ধরে নিয়ে যাবেন। সে যদি অপরাধি হয় তবে তাকে ধরে নিয়ে যাবেন। কিন্তু অন্যায় না করলে তাকে কেন ধরে নিয়ে যাবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com