শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
পুলিশ পিটানোর মামলায় আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মী কারাগারে। কালের খবর

পুলিশ পিটানোর মামলায় আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মী কারাগারে। কালের খবর

নাটোর প্রতিনিধি, কালের খবর : পুলিশ পেটানোসহ সরকারি কাজে বাধা দেয়ার মামলায় নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (গুরুদাসপুর) হাজির হয়ে জামিন আবেদন করেন গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মী। শুনানি শেষে আদালতের বিচারক মো. মমিনুল ইসলাম তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ৪৬ নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক ইমরান শাহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মোল্লা, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান, পৌর যুবলীগের সভাপতি তাহের সোনার, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি স.ম সেলিম, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি স্বাধীন মাহামুদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাসুদ সরকার।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১১ মে উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভার দিন ঠিক ছিল। সভায় বিশৃঙ্খলা হতে পারে এমন সতর্কবার্তা পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। ওই সভায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী এবং তার সমর্থকরা প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা চত্বরে এসে শোডাউন দিতে থাকে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জসহ ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিন মেয়রসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় গুরুদাসপুর থানার তৎকালীন এসআই সাইদুজ্জামান বাদী হয়ে মেয়র শাহনেওয়াজ মোল্লাসহ আওয়ামী লীগের ৬৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।

ওই ঘটনায় আদালত মেয়রসহ ৬ নেতাকর্মীদের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। এছাড়া আদালতে হাজির না হওয়ায় আরও ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী দাবি করেন, ওই মামলা মিথ্যা ও হয়রানিমূলক। তিনিসহ সবাই হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। ইতিপূর্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কয়েকজন নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন।

গুরুদাসপুর আদালতের (নাটোর) জিআরও পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বুধবার ৪৬ জনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com