বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে দিনে দুপুরে ডাকাতি : ৮০ লাখ টাকার স্বর্ণালংকার লুট। কালের খবর

নবীনগরে দিনে দুপুরে ডাকাতি : ৮০ লাখ টাকার স্বর্ণালংকার লুট। কালের খবর

 

নবীনগর থেকে মো:কবির হোসেন, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদর মার্কেটে বুধবার (২৯/০৮) বিকেলে একটি স্বর্র্ণের দোকানে ডাকাতি সংগঠিত হয়েছে। নবীনগর সদর মার্কেট সালাম রোডের লক্ষী ভান্ডার শিল্পালয়ে দিনে দুপুরে এ ডাকাতি সংগঠিত হয়।

ডাকাতরা দোকানের তালা ভেংগে নির্ভিগ্নে দোকানে সজ্জিত প্রায় ৮০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে সিএনজি দিয়ে চলে যায়। থানা প্রশাসনের মাত্র ৫০ গজের মধ্যে ব্যাস্ত এ সড়কে রাস্তার ওপাশে এপাশে অন্যান্য দোকান খোলা থাকা অবস্থায় এ ডাকাতি হতভম্ব করেছে সবাইকে। প্রশ্ন কিভাবে সম্বভ ?।
জানা যায়, লক্ষী ভান্ডার শিল্পালয়ের মালিক মধু সুদন বর্মন ও তার কর্মচারী দুপুরে আনুমানিক ২.৫০ মিনিটে সময় দোকান তালা দিয়ে বাড়িতে খেতে যায়। আনুমানিক ৩.২৫ থেকে ৩.৪৫ মিনিট সময়ের মধ্যে একটি নাম্বারবিহীন সিএনজি সালাম রোডের ওই দোকানের সামনে এসে দাড়ায়। সিসি ক্যামেরার ফুটেছে দেখা যায় ওই সময় ওই রোডে মানুষের চলাচলা একটু কম থাকার সুবাদে সিনএজি থেকে ৫./৭জন যুবক নেমে ওই দোকানে সাটারের সামনে একটি পর্দা টাঙ্গিয়ে ধরে। তারপর তালা ভেংগে দোকানের সোকেজে সজ্জিত অবস্থায় রক্ষিত সকল স্বণালংকার্র লুট করে সার্টারে নতুন তালা লাগিয়ে সামনে দাড়ানো ওই সিএনজি দিয়ে নির্ভিগ্নে চলে যায়।

আনুমানিক পৌনে ৫টার দিকে ওই দোকানের মালিক এসে দোকানে খুলতে যেয়ে দেখে নতুন তালা লাগানো। পরে তালা ভেংগে দেখে দোকান খালি। খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) রাজু আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় আমারা হতভম্ব, বাজারে লাগানো সিসি ক্যামেরা থেকে এ দৃশ্য দেখতে পাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com