শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
গভীর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী!। কালের খবর

গভীর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী!। কালের খবর

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, কালের খবর :: নওগাঁর রাণীনগরে স্বামী মো: চন্দন (৩০) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তারই অন্তঃসত্ত্বা স্ত্রী মিম। শনিবার রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়িয়া দক্ষিনাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। চন্দন বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মো: চন্দন উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়িয়া দক্ষিণাপড়া গ্রামের মো: নাছির উদ্দিন ফকিরের ছেলে ও চন্দনের স্ত্রী মোছা: মিম বেগম একই উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামের মো: মোয়াজ্জেম হোসেনের মেয়ে।

চন্দনের বাবা মো: নাছির উদ্দিন ফকির জানান, এদিন রাতের খাবার ধেয়ে আমরা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে রাত ২টার দিকে আমার ছেলে চন্দন তার ঘর থেকে চিৎকার করে সবাইকে ডাকে। আমরা তার চিৎকার বুঝতে পেরে তার ঘরের দরজায় গিয়ে দেখি দরজার ভিতর থেকে বন্ধ। চন্দন তার ঘরের দরজা খুলে বাহিরে এসে বলে তার স্ত্রী মো: মিম বেগম তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে।

তিনি বলেন, আমরা চন্দনকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে চন্দন ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চন্দনের স্ত্রী চন্দনের সংসার আর করবে না বলে জানিয়েছে। অথচ সে ৮-৯ মাসের অন্ত:স্বত্তা।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com