মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সোনাগাজীতে যুবলীগ নেতা ডালিমের ধারালো অস্ত্রের কুপে ক্ষত-বিক্ষত তাহমিনা। কালের খবর

সোনাগাজীতে যুবলীগ নেতা ডালিমের ধারালো অস্ত্রের কুপে ক্ষত-বিক্ষত তাহমিনা। কালের খবর

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি, কালের খবর

ফেনীর সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে বখাটে ডালিম। গতকাল সকাল ৭টায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তাহমিনা এনায়েত উল্যাহ মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রী, এলাকাবাসী ও পুলিশ জানায়, দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামের দরিদ্র কৃষক আবুল হোসেনের কলেজ পড়ুয়া কন্যা তাহমিনা আক্তার আইরিনকে বিগত প্রায় ৯ মাস পূর্ব থেকে একই গ্রামের নূর আমিনের পুত্র স্থানীয় যুবলীগ নামধারী সন্ত্রাসী মো. ডালিম প্রেমের প্রস্তাবে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে গত মাসখানেক পূর্বে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি সন্ত্রাসী ডালিম।
সোমবার সকালে ওই ছাত্রী বাড়ির দরজায় গেলে বখাটে ডালিম পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক আহত করে। এ ব্যাপারে আহত ছাত্রীর পিতা আবুল হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) সুজন হালদার জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com