রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
সিদ্ধিরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন : ঘাতক স্বামী আটক। কালের খবর

সিদ্ধিরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন : ঘাতক স্বামী আটক। কালের খবর

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর : সিদ্ধিরগঞ্জে যৌতুকের দাবিতে মাদকাসক্ত স্বামী জনি (২৬) গার্মেন্ট কর্মী স্ত্রী আলো (২২)কে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোদনাইল শান্তিনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ ঘাতক স্বামী জনিকে আটক করে ও ঘটনাস্থল থেকে একটি ঘুড়ির নাটাই ও রক্তমাখা কাপড় উদ্ধার করে। নিহত আলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার শেলামতি গ্রামের মৃত রফিকের মেয়ে ও জনি শান্তিনগর এলাকার বাবুলের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারনা হচ্ছে উদ্ধাকৃত ঘুড়ির নাটাই দিয়ে পিটিয়েই আলোকে হত্যা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে।

নিহত আলোর মামা আদর এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করে জানান, পাঁচ বছর আগে জনির সাথে আলোর বিয়ে হয়। তাদের একটি দু বছরের ছেলে রয়েছে। বিয়ের পর তিনি জানতো জনি মাদকাসক্ত। নেশা করে জনি প্রায় সময় আলোকে মারধর করতো ও টাকা দাবি করতো। এর সাথে জনির পরিবারের সদস্যরাও যোগ দিত। জনি ভরণ পোষনের টাকা দিতে না পারায় আলো গার্মেন্টের কাজে যোগ দেয়।

সম্প্রতি জনির পরিবার ২ লাখ টাকা যৌতুক দাবী করে। এ টাকার জন্য প্রায় সময়ই জনি ও তার পরিবার আলোর উপর অমানুষিক নির্যাতন চালাতো।

গত কিছুদিন আগে জনিকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা করিয়ে আনা হয়। সেখান থেকে আসার পর সে আবার নেশায় জড়িয়ে পড়ে। খুনের ঘটনার পূর্বেও সে নেশাগ্রস্থ ছিলো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com