শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
গোপালগঞ্জে নারীসহ দুজন খুন। কালের খবর

গোপালগঞ্জে নারীসহ দুজন খুন। কালের খবর

গোপালগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

গোপালগঞ্জের মুকসুদপুরে হাত-পা ও মুখ বেঁধে পানিতে ফেলে বিজয় মোল্লা (১৫) নামে এক ইজিবাইক চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় ইজিবাইকসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মুকসুদপুর থানার ওসি,মো,মোস্তফা কামাল পাশা সাংবাদিকদের জানিয়েছে, আল-আমিন ও রবিন মৃধা নামে দুই ছিনতাইকারী ঘটনার দিন রাতে যাত্রী সেজে মাদারীপুর জেলার রাজৈর থানার তাতিকান্দি গ্রামের খলিল মোল্লার ছেলে (ইজিবাইক চালক) বিজয় মোল্লার ইজিবাইকটি টেকেরহাট থেকে ভাড়া নেয়।

ফরিদপুরের ভাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে ভাড়া নেয়া গাড়ীটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি এলাকার একটি ফাকা জায়গায় পৌছালে যাত্রীবেশে ছিনতাইকারীরা গাড়ী থামিয়ে বিজয় মোল্লার হাত-পা ও মুখ বেধে হত্যার পর তার লাশ পাশের একটি খালে ফেলে দেয়।এরপর পর ছিনতাইকারীরা ইজিবাইক নিয়ে পালানোর সময় টহল পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের জিজ্ঞাসাবাদের পর ছিনতাইকারীরা এক সময় বিজয়কে হত্যা ও তার লাশ কোথায় ফেলেছে এ কথা স্বীকার করে। ছিনতাইকারীদের কথিতমতে পুলিশ ঘটনাস্হল থেকে বিজয়ের লাশ উদ্ধার করে।এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

অন্যদিকে, বুধবার ঈদের দিন সকাল ১১টায় মুকসুদপুর থানার বহুগ্রামে পাটখড়ি নাড়া নিয়ে ওই গ্রামের নিরোধ মজুমদারের স্ত্রী চিনি মজুমদার ও শংকর মজুমদারে স্ত্রী ববিতা মজুমদারের সাথে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ববিতা মজুমদার, চিনি মজুমদারকে গলাটিপে হত্যা করে। নিহত চিনি মজুমদারের ছেলে নিমাই মজুমদার বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।পুলিশ ববিতাকে গ্রেফতার করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com