বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শহরে প্রকাশ্যে যৌনমিলনে আর কোনও বাধা রইল না। কালের খবর

শহরে প্রকাশ্যে যৌনমিলনে আর কোনও বাধা রইল না। কালের খবর

কালের খবর ডেস্ক : মেক্সিকোর গুয়াদালাজারা শহরের আইন বদলে গেল। এবার থেকে এই শহরে প্রকাশ্যে যৌনমিলনে কোনও বাধা রইল না। তবে, এ বিষয়ে যদি কোনও তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করেন, তবেই ব্যবস্থা নেবে পুলিশ।

পুলিশ যাতে শহরের অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দিতে পারে এবং কে কোথায় যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে তার দিকে বেশি নজর না দেয়, তাই এই আইন বদল।
পাবলিক প্লেস, খালি জায়গা, গাড়ির মধ্যে বা জনসমক্ষে যৌন সম্পর্ক বা যৌন প্রদর্শনকামিতাকে ফৌজদারি অপরাধ বলে ধরা হবে না। কোনও নাগরিক যদি পুলিশের হস্তক্ষেপ চান, তা হলে এটা শুধু প্রশাসনিক অপরাধ হিসেবেই দেখা হবে’— এমনটাই বলা হচ্ছে গুড গভর্নেন্স-এর ১৪ নম্বর নিয়মে।

গুয়াদালাজারায় প্রশাসনিক অপরাধের ক্ষেত্রে পুলিশ শুধু জরিমানা করেই ছেড়ে দিতে পারে আইনভঙ্গকারীকে। কোনও কোনও ক্ষেত্রে পুলিশ অফিসার চাইলে জরিমানা না করে সতর্ক করেই ছেড়ে দিতে পারে।

এই শহরটি মেক্সিকোর অন্যতম রক্ষণশীল শহর বলে চিহ্নিত। তাই স্বাভাবিক ভাবেই অনেকেই এই আইন বদলকে ভাল চোখে দেখছেন না। তাঁরা আপত্তি তুলছেন নীতির প্রশ্নেই।

প্রতিবাদীদের বক্তব্য এই খুল্লামখুল্লা যৌন সম্পর্কে ছাড় দিয়ে সরকার আসলে ধর্ষক ও শিশুকামীদের উৎসাহিত করছে।

তবে যাঁরা এই আইনের বদলকে সমর্থন করছেন, তাঁদের বক্তব্য— ভয় পাওয়ার কোনও কারণ নেই। যদি কেউ দেখে কারোকে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত করা হচ্ছে, তা হলে নিশ্চয়ই তিনি পুলিশের নজরে বিষয়টি আনবেন।

তবে মেক্সিকোর গুয়াদালাজারাই প্রথম শহর নয়। নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে ভনডেলপার্কেও গত এক দশক ধরে প্রকাশ্যে যৌন সম্পর্কের অনুমতি দেওয়া রয়েছে।
সূত্র : এবেলা

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com