শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান বাবুল তালুকদারকে হত্যা করল যুবলীগ নেতা। কালের খবর

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান বাবুল তালুকদারকে হত্যা করল যুবলীগ নেতা। কালের খবর

দাউদকান্দি প্রতিনিধি, কালের খবর  : যুবলীগ নেতার ঘুষিতে বাবুল হোসেন তালুকদার নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দখার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন তালুকদার পদুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং একই গ্রামের বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত রবিউল একই ইউনিয়নের যুবলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পদুয়া ইউনিয়নের সৈয়দখার কান্দি গ্রামে ভিজিএফের চাল বিতরণ করার সময় ইউনিয়ন যুবলীগ সভাপতি রবিউল পরিমাণে কম চাল বিতরণের অভিযোগ আনে ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন তালুকদারের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তিনি চেয়ারম্যানকে ধাক্কা ও ঘুষি মারেন। এতে চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েন।

পরে বাড়িতে নেয়া হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা তাকে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে চেয়ারম্যানের মৃত্যুর বিষয়ে থানায় মামলা দায়ের নিয়ে জটিলতা দেখা দিয়েছে। দণ্ডবিধির কোন ধারায় পুলিশ মামলা নেবে এ নিয়ে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সিদ্ধান্ত নিতে পারেনি।

রাত সোয়া ১১টায় দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, চেয়ারম্যানের মরদেহ বর্তমনে থানায় রাখা হয়েছে, ঈদের দিন হলেও বুধবার মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি, কারণ মামলা ৩০২ ধারায় (হত্যা) নাকি অনিচ্ছাকৃত আঘাতের কারণে ৩০৪ ধারায় মামলা হবে এ নিয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে, হয়তো রাতের মধ্যেই মামলা হতে পারে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com