শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
নৈসর্গিক দর্শনীয় স্পট কুয়াকাটা প্রস্তুত। কালের খবর

নৈসর্গিক দর্শনীয় স্পট কুয়াকাটা প্রস্তুত। কালের খবর

কুয়াকাটা (পটুয়াখালী ) থেকে  শ্রী সমির শীল / মজিবুর রহমান, কালের খবর  : এবার সাগর কন্যায় ঈদ-উল-আজহার দীর্ঘ ছুটি কাটাতে পর্যটকরা নিবিড়ভাবে নৈসর্গিক দর্শনীয় স্পট দেখতে পারে, তার জন্য প্রস্তুত কুয়াকাটার সকল প্রতিষ্ঠান। বর্ষা থাকায় কুয়াকাটা এলাকার ব্যবসায় ভাটা পড়ে ছিল। রাজনৈতিক অস্থিরতা না থাকায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে দলে দলে আসবে বলে এ আশায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে পর্যটকবান্ধব শ্রমিকরা। গত বছরের তুলনায় এবার নতুন অনেকগুলো হোটেল মোটেল হওয়ায় বেশি পরিমাণ টুরিস্ট রাত্রিযাপন করতে পারবে এমনটাই আশা। ঈদ-উল-আজহায় প্রায় অর্ধ লাখ পর্যটকদের পদচারণা থাকবে বলে জানিয়েছেন কুয়াকাটার ব্যাবসায়ীরা। তবে আমতলী-ও কলাপাড়ায় ২৫ কিলোমিটার রাস্তায় বড় গর্তের কারণে ভোগান্তি পোহাতে হবে বলে এন্তার অভিযোগ রয়েছে।

পর্যটকবান্ধব ব্যবসায়ীরা জানান, পর্যটক মৌসুমের শুরুতেই ঈদের ছুটি পেয়ে হাজার হাজার ভ্রমণ পিপাসুর পদচারণায় থাকবে গোটা সী-বিচ। পর্যটক মৌসুম শুরুতেই ঈদ-উল-আজহাকে সামনে পেয়ে কুয়াকাটা টুরিস্ট সেবকরা ব্যাপক প্রস্তুতি হাতে নিতে দেখা গেছে। হোটেলগুলো রং-লেপ, নারিকেল বাগান, গাড়ি পার্কিং, সী-বিচ ছাতা বেঞ্চ, টুরিস্ট বোট, ইকো পার্কসহ নববধূ রূপে সাজিয়ে রেখেছে। ঈদের কয়েক দিন টানা ছুটিতে শুত্রুবার পর্যন্ত স্পটগুলোতে ভ্রমণ পিপাসুদের কানায় কানায় ভরে গেছে। কুয়াকাটার অভিজাত হোটেল খান প্যালেস’র ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান কালের খবরকে জানান, আমার হোটেলে ঈদকে সামনে রেখে বুকিং চলছে, ভালোই সারা পাচ্ছি। আশা কর্‌ছি ৫ দিন ছুটিতে কোনো রুম খালি থাকবে না।

কুয়াকাটায় নিরাপত্তায় দায়িত্ব থাকা টুরিস্ট পুলিশ কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, আমাদের প্রয়োজনীয় লোকবল যথেষ্ট রয়েছে। ঈদে প্রতিটি স্পটে অতিরিক্ত পুলিশ সদস্যরা পর্যটকদের নিরাপত্তা নিয়ে তৎপর থাকবে। রাতে টহলে সারা রাত দায়িত্বে থাকবে আমাদের সদস্যরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com