বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
হামলার ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর

হামলার ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সেদিনের এই ঘটনা সরকারের (তৎকালীন বিএনপি-জামায়াত সরকার) নির্দেশেই হয়েছিল। ওই হামলার ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত। বিচারকে বাধাগ্রস্থ করাসহ ঘটনাকে ভিন্ন খাতে নিতে বিএনপি মিথ্যাচার করেছিল। তাদের হত্যা-ষড়যন্ত্রের অভ্যাস বদলাবে না।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্তরা যেন দলে (আওয়ামী লীগে) না ভিড়তে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোটের হামলার হাত থেকে শুধু আওয়ামী লীগ নয়, সেদিন বিদেশিরাও রক্ষা পায়নি। ঘটনা ধামাচাপা দিতে ২১ আগস্ট হামলার আলামত রক্ষা করা হয়নি। প্রকৃত খুনীদের গ্রেফতার না করে সাজানো হয় জজ মিয়া নাটক।

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পেছনেও জিয়া পরিবারের হাত ছিল বলে অভিযোগ করেন শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

পরে সেদিনের নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশবাসীকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com