শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
আধিপত্য ও পূর্ব-শত্রুতার জের ধরে নরসিংদীর চরাঞ্চলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০। কালের খবর

আধিপত্য ও পূর্ব-শত্রুতার জের ধরে নরসিংদীর চরাঞ্চলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০। কালের খবর

নরসিংদী থেকে ইকবাল হোসেন /রেজাউল করিম গাজী, কালের খবর : আধিপত্য ও মামলা সংক্রান্ত বিষয়ের জের ধরে নরসংদীর চরাঞ্চল অনন্তপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। গুরুতর আহত ৫ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহত মোহাম্মদ আলী (৩০) অন্তরামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সমর্থক। ২১ আগষ্ট  মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছেন, এলাকার আধিপত্য, পূর্ব-শত্রুতা ও মামলার জের ধরে সদর উপজেলার চরাঞ্চল চরদীগলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সঙ্গে একই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি নেওয়াজ আলী মেম্বারের সঙ্গে দ্বন্ধ চলে আসছিল। দ্বন্ধের জের ধরে গত কয়েক মাসে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর থেকে বিএনপি সমর্থিতরা গ্রাম ছাড়া হয়ে পড়ে।

কোরবানীর ঈদকে ঘিরে নেওয়াজ আলী মেম্বারের সমর্থকরা গ্রামে ফিরে। এই নিয়ে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সমর্থক মোহাম্মদ মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষ ব্যাপক আকার রূপ নেয়। এ সময় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের পার্শবর্তী জেলার নবীনগর, বাঞ্ছারামপুর, নরসিংদী সদর ও জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

মাধবদী থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম বলেন, সংঘর্ষে একজন নিহতসহ বেশ কিছু লোকজন আহত হয়েছে। এলাকার আধিপত্য,পূর্ব-শত্রুতা ও মামলার জের ধরে আলমগীর হোসেনের ও নেওয়াজ আলী মেম্বারের মধ্যে দন্ধ চলে আসছিল। এরই জেরে এ ঘটনা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com