বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেমরার সড়কগুলোর সংস্কার কাজে চলছে কচ্ছপ গতি : মানুষের মাঝে বাড়ছে ক্ষোভ আর হতাশা। কালের খবর

ডেমরার সড়কগুলোর সংস্কার কাজে চলছে কচ্ছপ গতি : মানুষের মাঝে বাড়ছে ক্ষোভ আর হতাশা। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
দীর্ঘ ২০ বছর পর আশার মুখ দেখেছে সারুলিয়া ইউনিয়নের এলাকাবাসী। সম্প্রতি সরকারের সিদ্ধান্তে ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় আসে এ এলাকাটি। শুরু সড়ক সংস্কারের কাজ। এলাকার বেশিরভাগ সড়ক খুড়ে বেহাল অবস্থা বানিয়ে রেখেছে কতৃপক্ষ। ধীর গতির কাজের ফলে সাধারনের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। তবে সংস্কার কাজ শুরু হলেও শেষ কবে হবে তা জানে না কেউ। অপেক্ষার সঙ্গে বাড়ছে ভোগান্তি।

প্রতিনিয়ত ১৫ কিলোমিটার এই সড়কগুলো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভোগান্তির সাথে চলাচল করছে কয়েক লাখ মানুষ। এতদিন হয়ে গেল কাজের কোন অগ্রগতি নেই। এতে উল্টো চরম ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী।

রোদ, কি বৃষ্টি বছরের বেশিরভাগ সময় সড়কে জলাবদ্ধতা বেধেই থাকে গ্রীন সিটি, কোদালধোয়া, সানারপাড়, ডগাইর এলাকায়। এতে করে সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যেন এক একটি মরণ ফাঁদ। প্রায়ই ঘটছে দূর্ঘটনা। গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট আর ব্যবসায়ীক প্রতিষ্ঠান। এতে করে বছরের বেশিরভাগ সময়ে সড়কগুলো খালে পরিনত হয়ে থাকে। যার কারনে বড় বড় গর্তগুলো চোখে দেখতে না পেয়ে নিত্যদিন রিকসা, ভ্যান, হিউম্যান হোলার, লেগুনা উল্টে দুর্ঘটনা ঘটছে।

সড়কগুলো ব্যবহারের অনুপযোগি হয়ে গেলেও প্রশাসনের নেই কোন নজর। দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা থাকলেও দীর্ঘ প্রতিক্ষার পরও সড়কগুলো সংস্কারের কাজ চলছে কচ্ছপ গতিতে। আর ধীর গতির কাজের কারনে মানুষের মাঝে বাড়ছে ক্ষোভ আর হতাশা।

স্থানীয়রা জানায়, কয়েকমাস ধরে শুনছি সড়কের কাজ শেষ হয়ে যাবে। কোথাও রাস্তা কেটে রাখা হয়েছে। কোথাও রাস্তা পানির নিচে ডুবে আছে। কিন্তু এত দিন হয়ে গেল কাজের কোন অগ্রগতি দেখছি না। এতবছর পরও যখন আশায় রইলাম মনে হচ্ছে সড়কটি আর দেখে যেতে পারবো না। আগে গাড়ি ছিল না পায়ে হেটে যেতাম তখনই ভালো ছিল। এখনত পায়ে হেটে যাওয়ারও অনুপযোগি। কখন কোন গর্তে পড়ে যাই তার কোন ঠিক নাই।

ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিল্লাল খান জানান, ওই এলাকার সড়কগুলো অবস্থা নিয়ে খোজ খবর নেয়া হবে। কোথাও কোন ধরনের অবহেলা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com