রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ঝিনাইদহে দোকানে ঢুকে ফার্মেসী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ! কালের খবর

ঝিনাইদহে দোকানে ঢুকে ফার্মেসী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ! কালের খবর

ঝিনাইদহ প্রতিনিধি, কালের খবর :: ঝিনাইদহ শহরের শিশু হাসপাতালের সামনে ফিরোজা ফার্মেসির ভেতরে ঢুকে এর প্রোপাইটরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মিজানুর রহমান (৩৮)।

শুক্রবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা গটে। নিহত মিজানুর জেলার শৈলকুপা উপজেলার দিঘল গ্রামের মৃত মনোয়ার হোসেন মন্টুর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, শুক্রবার রাতে শিশু হাসপাতালের সামনের স্থানীয় দোকানদাররা দেখতে পান ফিরোজা ফার্মেসির মালিক আমিরুল ইসলাম রক্ত মাখা ছুরি হাতে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় পুলিশকে খবর দেয়া হয়। দোকানের তালা ভেঙে দেখা যায়, মিজানুরের রক্তাক্ত লাশ পড়ে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত মিজানুরের সঙ্গে দোকান মালিক আমিরুল ও তার সহযোগীদের টাকার লেনদেন ছিল। তাই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের স্বজনরা দাবি করছেন, তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com